প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
ভোলাহাটে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

(স্টাফ রিপোর্টার)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) বিকাল ৪টায় ভোলাহাট উপজেলার খালে আলমপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ৪৪,চাঁপাইনবাবগঞ্জ ২, শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সহ- সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম (আনোয়ার) , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাস বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রঞ্জু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান, ৩ নম্বর দলদলী ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ঠিকাদার এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরশ রেখা ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক এমপির একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
© দৈনিক চেতনার কন্ঠ